বোয়িং ৭৪৭ নিয়ে আকাশে দাপিয়ে বেড়াচ্ছেন বেলজিয়ামের সুন্দরী ডি ক্লপ!

ইংরেজি শব্দ ‘ডাম্ব ব্লন্ড’ মানে হলো— ‘সুন্দরী মানেই বুদ্ধিহীন’।
এই ধারণাকেই ভেঙে খানখান করে দিয়েছেন বেলজিয়ামের ২৭ বছর বয়সি সুন্দরী কিম ডি ক্লপ।

‘ডাম্ব ব্লন্ড’ নামে প্রচলিত মিথকে মিথ্যে করে দিয়ে কিম এ বয়সেই বোয়িং ৭৪৭ বিমানের চালক।
সেই বিমান নিয়ে উড়ে বেড়াচ্ছেন আমেরিকা থেকে চীনের শহরে শহরে।

বেলজিয়ামের এই সুন্দরী বলেন, ১৯ বছর বয়সে ঠিক করেছিলাম, পাইলট হব। তখন থেকেই সে পথে দৌড় শুরু।

বিমানচালক হওয়ার জন্য বছর দুয়েক ধরে রোমানিয়ায় কড়া প্রশিক্ষণ নিয়েছিলেন কিম।
২০১৫ সালের সেপ্টেম্বরে প্রথমবার সে দেশের ৭৩৭ বিমান চালানোর লাইসেন্স পান।

রোমানিয়ার বিমান সংস্থা ‘ব্লু এয়ার’-এর চালকের পোশাকে সেলফিও তোলেন তিনি। সে ছবিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ২১ বছরের কিম।
৬ বছর পর এখন জাম্বো জেট চালাচ্ছেন এই সুন্দরী।

বছর দুয়েক ধরে ‘ব্লু এয়ার’-এর বিমান উড়ানোর পর ২০১৭ সালে ওই সংস্থার কাজ ছেড়ে দেন কিম। এর পরের যাত্রা ‘নরওয়েজিয়ান’-এ।
নরওয়ের ওই সংস্থায় পা রেখেই তার ইনস্টাগ্রামে বিমানচালকের পোশাকে সেলফির নিচে লিখে দেন— ‘নতুন জীবন, নতুন স্টাইল’!
১০ হাজারের বেশি ভক্ত সে ছবি পছন্দ করেছিলেন।

Comments (0)
Add Comment