ভারতে ‌‘সরকারি বাধা’র মুখে টেসলা

ভারতের বাজারে প্রবেশ করতে সরকারি বিভিন্ন বাধার মুখে পড়েছে টেসলা।
বিষয়টি নিজেই স্বীকার করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির মালিক বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।
সম্প্রতি টুইটারে ভারত থেকে টেসলার এক ভক্তের করা এ সম্পর্কিত প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন তিনি।

টুইটারে ওই ভক্তের প্রশ্ন ছিল, ‌‘টেসলা কবে আসছে ভারতের বাজারে?’
জবাবে ইলন মাস্ক উত্তর দিয়েছেন, ‘(এ ব্যাপারে) সরকারের সঙ্গে কাজ করতে গিয়ে এখনও অনেক বাধার মধ্য দিয়ে যাচ্ছি’।
চলতি বছরই ভারতের বাজারে প্রবেশ করতে চেয়েছিল টেসলা।
কিন্তু আমদানি করা গাড়ির ওপর ভারতের বিদ্যমান শুল্ক কাঠামোই এতে প্রধান বাধা বলে মনে করছে টেসলা।
আমদানি করা গাড়ির ওপর বিশ্বের সবচেয়ে বেশি কর আরোপ করা দেশগুলোর একটি ভারত।

Comments (0)
Add Comment