মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি উত্তর কোরিয়ার

সমুদ্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এখন চরমে।

এসব পরীক্ষায় যুক্ত বেশ কয়েকজন উত্তর কোরিয়ান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন।
যার প্রেক্ষিতে পাল্টা হুমকি দিয়েছে কিম জন উনের দেশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, জাপান ও দক্ষিণ কোরিয়া প্রাথমিকভাবে মনে করেছিল, উত্তর কোরিয়া হয়তো পরমাণু অস্ত্রের পরীক্ষা করেছে।
তবে কিম জং উন পরে জানান, হাইপারসনিক মিসাইলের পরীক্ষা হয়েছে।

ওই পরীক্ষার পরই উত্তর কোরিয়ায় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার ওপর আগে থেকেই একাধিক মার্কিন এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা জারি আছে, নতুন এই নিষেধাজ্ঞা তার ওপর যুক্ত হলো।

Comments (0)
Add Comment