প্রাণে বাঁচতে মঠ ছেড়ে পালাচ্ছেন বৌদ্ধ ভিক্ষুরাও

সামরিক বাহিনী ও বিরোধী বাহিনীগুলোর মধ্যে সংঘাত থেকে বাঁচতে পূর্ব মিয়ানমারের দুটি বড় শহর থেকে শত শত বৌদ্ধ ভিক্ষু পালিয়ে গেছেন।
সম্প্রতি লড়াই থেকে বাঁচতে এসব ভিক্ষুসহ হাজার হাজার মানুষ পালিয়ে গেছে।

পূর্ব মিয়ানমারের লোইকাও শহরে গত সপ্তাহে তীব্র লড়াই হয়।
জাতিসংঘের হিসাবে এতে প্রায় ৯০ হাজার লোক বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
স্থানীয় এনজিওগুলো বলছে এ সংখ্যা আরো অনেক বেশি; এক লাখ ৭০ হাজারের মতো হবে।

জাতিসংঘ বলছে, লোইকাও শহরের অর্ধেক মানুষ সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছে।

এক বৌদ্ধ ভিক্ষু বলেন, ‘এখানে থাকা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এলাকা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত আমাদের জন্য কঠিন ছিল।
কিন্তু আমরা তা করতে বাধ্য হয়েছি।’

ভিক্ষুদের এলাকা ছেড়ে পালানো মিয়ানমারের জন্য অস্বাভাবিক।
কারণ দেশটিতে তাঁরা সম্মানিত হিসেবে বিবেচিত।
আর মন্দিরগুলোকেও নিরাপদ জায়গা হিসেবেই মনে করা হয়।

Comments (0)
Add Comment