করোনাভাইরাসে বিপর্যস্ত সৌদি আরব

অতিসংক্রামক ওমিক্রনের বদৌলতে সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্তের হার দ্রুতই বাড়ছে।
চলতি বছরের শুরু থেকে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।
রোববার এক সংবাদ সম্মেলনে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আবদ আল-আলাই বলেন, কোভিড-১৯ রোগ মোকাবিলা করতে গিয়ে আমাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

লোকজনের করোনার পূর্ণ ডোজ ও বুস্টার নেওয়ার দরকার বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া নাগরিকদের ফেস মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও সামাজিকদূরত্ব বজায় রাখতে লোকজনের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি স্বাস্থ্যমুখপাত্র।

রোববার সৌদিতে পাঁচ হাজার ৪৭৭ জনের করোনা পজিটিভ এসেছে।
মারা গেছেন একজন।

Comments (0)
Add Comment