তিন দশক পর সৌদি আরব সফরে থাই প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে সৌদি আরবে সফরে যাচ্ছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা।
প্রায় ৩০ বছর আগে দামি রত্ন চুরির ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিক বিরোধের পর দুই দেশের মধ্যে প্রথম বারের মতো উচ্চ পর্যায়ের
বৈঠক হতে যাচ্ছে।

১৯৮৯ সালে সৌদি প্রিন্সের প্রাসাদে কাজ করা এক থাই রক্ষী ২ কোটি ডলারের রত্ন চুরির পর ব্যাংককের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে।
ব্লু ডায়মন্ড অ্যাফেয়ার নামে পরিচিত যে বিবাদের সূত্রপাত হয়েছিল তা এখনও সমাধান করা যায়নি।

পরবর্তীতে থাই পুলিশ বেশ কিছু রত্ন সৌদিকে ফিরিয়ে দিলেও দেশটির কর্মকর্তারা অভিযোগ করেন যে, এগুলো আসল নয়।
সে সময় একটি বিরল ৫০ ক্যারেটের নীল হীরাসহ সবচেয়ে মূল্যবান বেশ কিছু রত্নের কোনো হদিস পাওয়া যায়নি।

থাই সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা দুই দিনের সফরে সৌদি যাচ্ছেন।

Comments (0)
Add Comment