কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
তবে তার শরীরে মারাত্মক কোনো লক্ষণ দেখা দেয়নি।

সোমবার রাতে এক টুইটার পোস্টে এ তথ্য জানান ট্রুডো নিজেই।

টুইটারে তিনি লেখেন, ‘সকালে আমি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি।
আমি ভালো অনুভব করছি এবং এই সপ্তাহে আমি জনস্বাস্থ্যবিধি মেনে দূর (বাসা) থেকে কাজ করব।
প্রত্যেকে দয়া করে টিকা ও বুস্টার নিন।’

 

Comments (0)
Add Comment