ক্লাসে ফিরল পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা

করোনা বিধিনিষেধের মধ্যেই পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে আজ।

বৃহস্পতিবার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও সশরীরে ক্লাস শুরু হয়েছে।

এছাড়া পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরুর বিষয়ে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা ব্যবস্থা নেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।

এর আগে বুধবার থেকেই স্কুলগুলোর বেঞ্চ, চেয়ার-টেবিল জীবাণুমুক্ত করার হয়।
এছাড়া নির্ধারিত দূরত্ব বজায় রাখতেও স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment