সংঘাত হলে বাংলাদেশের নিরপেক্ষ থাকা কঠিন হবে

সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ভূরাজনৈতিক ইস্যু ইউক্রেন সংকট বাংলাদেশকেও বেকায়দায় ফেলেছে।
ইউক্রেন পরিস্থিতিতে ঢাকাকে পক্ষে রাখতে রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরই মধ্যে এ প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত রাশিয়া, ইইউ এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা পৃথকভাবে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন।

এ ছাড়া পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ায় অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সঙ্গে সংশ্নিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তর জোর লবিং চালাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্নিষ্ট একাধিক কূটনৈতিক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, ইউক্রেন পরিস্থিতি বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সামনেও বড় কূটনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

কারণ, এ সংকট পুরো বিশ্বকে কূটনৈতিক পরিমণ্ডলে ক্রমশ বিভক্ত করে ফেলছে।
অবশ্য পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে কারও পক্ষেই অবস্থান নেবে না বাংলাদেশ।

 

Comments (0)
Add Comment