বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় করোনা সংক্রমণ প্রতিরোধী আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানায়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ৬০ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্র মোট সাড়ে চার কোটি ডোজ টিকা উপহার দিয়েছে।
আরও লাখ লাখ টিকা বাংলাদেশে আসবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টিকা অনুদানের পাশাপাশি মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশের জাতীয় করোনা টিকাদান কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।