চাপের মুখে মন্ত্রিপরিষদে পরিবর্তন আনছেন বরিস জনসন

পদত্যাগের চাপের মুখে অবশেষে মন্ত্রিপরিষদে পরিবর্তন আনছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
শিগগিরই তিনি এ বিষয়ে মন্ত্রীদের সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বৈঠক করবেন বলে জানা গেছে।
এদিকে, বিরোধী লেবার পার্টির নেতাকে নিয়ে বিরূপ মন্তব্য করলেও বরিস জনসন ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের চিফ হুইপ মার্ক স্পেন্সারকে সরিয়ে দেওয়া হতে পারে।
হাউজ অব কমন্সের নেতা জ্যাকব রিস মগকেও অন্যত্র বদলি করা হতে পারে।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী বরিস উপদেষ্টার কয়েকটি পদে পরিবর্তন আনছেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী বরিসের পাঁচ জন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন। লকডাউনের কড়াকড়ির মধ্যে ডাউনিং স্ট্রিটে মদের পার্টি করে দলের ভেতরে-বাইরে পদত্যাগের চাপের মুখে আছেন।
গত বছরের সেপ্টেম্বরে একবার মন্ত্রিপরিষদে রদবদল আনা হয়েছিল।
ন্যাডিন ডোরিসকে সংস্কৃতিমন্ত্রী এবং লিজ ট্রাসকে পররাষ্ট্রমন্ত্রী পদে আনা হয়েছিল।
আর পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ডোমিনিক রাবকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়ে আসা হয়েছিল।

Comments (0)
Add Comment