এবছর ৫ হাজার কোটি ডলারের টিকা-ওষুধ বিক্রির লক্ষ্য ফাইজারের

করোনা প্রতিরোধী টিকা ও মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল পিল বিক্রিতে বিশ্বব্যাপী একক আধিপত্য দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। \
চলতি বছর কোম্পানিটি পাঁচ হাজার কোটি ডলারের বেশি করোনার টিকা ও ওষুধ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তবে এর আগে ওয়াল স্ট্রিট আয়ের যে পূর্বাভাস দিয়ে ছিল তার থেকে কম। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে কোম্পানিটির প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা বলেন, ফাইজার মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল বিক্রির যে পূর্বাভাস দিয়েছে তা আরও বড় হতে পারে।
কারণ এ অনুমান শুধু বর্তমান চুক্তি অনুযায়ী করা হয়েছে।

Comments (0)
Add Comment