‘ডোনাল্ড ট্রাম্প এখনো কিমের সঙ্গে যোগাযোগ রেখেছেন’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো ব্যক্তিগত পর্যায়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ রেখেছেন, যখন দেশটির বারবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন নিয়ে সতর্ক অবস্থানে ওয়াশিংটন।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, হোয়াইট হাউজ ছাড়ার পরও তার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ রয়েছে।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হাবেরম্যান ট্রাম্পকে নিয়ে একটি বই লিখেছেন।
‘দি কনফিডেন্স ম্যান’ নামের বইটি শিগগির প্রকাশিত হবে বলে জানা গেছে। ওই বইয়ে কিমের সঙ্গে ট্রাম্পের এখনো যোগাযোগ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেছেন বলে সিএনএন-কে জানান।
তবে হাবেরম্যানের এ দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট থাকাকালে কিম জং উনের সঙ্গে দু’দফা বৈঠক করেন ট্রাম্প। ২০১৮ সালে ট্রাম্পেএক মন্তব্যে বলেন তিনি ও কিম চিঠি চালাচালি করছেন। তাদের মধ্যে একটি সুসম্পর্ক রয়েছে।

 

Comments (0)
Add Comment