যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ বাইডেন

উত্তেজনা বেড়ে যাওয়ায় নিজ দেশের নাগরকিদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ নির্দেশনা দেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতিকে হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
জানা গেছে, আর সেকারণে এ নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
মস্কো ইউক্রেন আক্রমণ করলে আমেরিকানদের উদ্ধারে সেনা পাঠাবেন না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখ সৈন্য অবস্থান করলেও আক্রমণের কোনো পরিকল্পনা নেই বলছে মস্কো।
শুধু তাই নয় রাশিয়া প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে।

Comments (0)
Add Comment