আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস।
বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মাধ্যমে পালিত হয় এই দিবস। রক্ষণশীল দেশ সৌদি আরবেও ক্রমশ বেশ জনপ্রিয় হচ্ছে এই দিবসটি।
তবে দেশটিতে ভ্যালেন্টাইন ডে নামটি উল্লেখ করা হচ্ছে না।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই দিবসকে ঘিরে সৌদি আরবের দোকানগুলো লাল রঙে সেজেছে।
দেশটির দোকানগুলোর সামনে রাখা হয়েছে লাল রঙের পোশাক ও অন্তর্বাস।
দেশটিতে এই দিবস উপলক্ষে দোকানে বেড়েছে বিক্রি। এই দিনে তরুণ পজন্মের মধ্যে উপহার আদন প্রদানের বিষয়টি ক্রমেই সাধারণ হয়ে উঠেছে। তবে ভ্যালেন্টাইন ডে নামটি কোথাও পাওয়া যাচ্ছে না।
রিয়াদের মলের এক বিক্রয়কর্মী নাম না প্রকাশের শর্তে বলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চারপাশ লাল রঙে সাজানোর নির্দেশ দিয়েছে।
তবে কোথাও যেন ‘ভ্যালেন্টাইন ডে’ শব্দটা লেখা না থাকে।