‘রাশিয়া এখনো ইউক্রেনে হামলা চালাতে পারে’

টানা কয়েক সপ্তাহের উত্তেজনার মধ্যে হঠাৎই ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার কিছু সৈন্য ফিরিয়ে নেওয়ার খবর জানা যায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি)।
তবে ইউক্রেনে রুশ প্রেসিডেন্টের হামলার বিষয়ে এখনো সতর্ক অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর শঙ্কা এখনো রয়েছে।
মস্কোর সৈন্য ফিরিয়ে নেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জো বাইডেন।

স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কূটনৈতিক তৎপরতায় বিষয়টির ভাল সমাধান হতে পারে।

জো বাইডেন আরও বলেন, রাশিয়ার নাগরিকরা তাদের শত্রু নন এবং তিনি বিশ্বাস করেন যে তারাও রক্তপাত চান না, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চান না।

মার্কিন প্রেসিডেন্ট আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেনে রাশিয়া হামলা চালালে কঠোর মূল্য দিতে হবে মস্কোকে।

 

 

Comments (0)
Add Comment