‘ফুল না ফোটায়’ কিম জংয়ের সাজার মুখে মালীরা

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাবার জন্মদিনের অনুষ্ঠানে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ফুল সময়মতো না ফোটায় এর পরিচর্যাকারীদের কঠিন সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বলা হচ্ছে, ওই বিশেষ ধরনের ফুল চাষে তৈরি গ্রিনহাউজের ব্যবস্থাপককে ছয় মাস লেবার ক্যাম্পে কাজ করার নির্দেশ দিয়েছেন স্বৈরশাসক কিম।
সাজা পেয়েছেন দায়িত্বে থাকা আরও কয়েকজন।

গত ১০ ফেব্রুয়ারি এ খবর প্রথম প্রকাশ্যে আনে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি এনকে।
পরে সংবাদমাধ্যমটির বরাতে একই খবর প্রকাশ করে যুক্তরাজ্যের ডেইল মিরর, ডেইলি মেইলও।

খবরে বলা হয়েছে, ১৬ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বাবা কিম জং-ইলের জন্মদিন।
স্থানীয়ভাবে এটি ‘ডে অব দ্য শাইনিং স্টার’ বা উজ্জ্বল তারার দিন বলে পরিচিত।
প্রতি বছর এ দিনটি মহাধুমধামে উদযাপন করে উত্তর কোরিয়া।
এবারের আয়োজনের কেন্দ্রে থাকার কথা ছিল ‘কিমজঙ্গিলিয়া বেগোনিয়াস’ নামে একটি ফুল, যার নামকরণই হয়েছে কিম জং উনের বাবার নামে।

 

Comments (0)
Add Comment