এবার সামরিক মহড়ার তদারকি করবেন ভ্লাদিমির পুতিন

ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় একটি সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া।
শনিবারের ওই মহড়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই পর্যবেক্ষণ করবেন। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ অন্তর্ভুক্ত থাকবে।
তাছাড়া দক্ষিণ সামরিক জেলার বিমান বাহিনীর পাশাপাশি উত্তর ও কৃষ্ণ সাগরের বাহিনীও এতে অংশ নেবে।

মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠককালে বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, শনিবারের মহড়া দেখতে তিনিও উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, যেকোনো দিন রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে।
গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে রাশিয়া আনুমানিক এক লাখ ৫০ হাজার সেনা মোতায়েন করে।
এ বিষয়েই পশ্চিমাদেশগুলো নজর রাখছে।
তবে রাশিয়া শুরু থেকেই জানিয়ে আসছে কিয়েভে আগ্রাসন চালানো হবে না।

Comments (0)
Add Comment