পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়েছেন

ইউক্রেন ইস্যুতে দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে।
বেশ কিছু দিন ধরেই যুক্তরাষ্ট্র বলে আসছে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে।
যার কারণে মার্কিন নাগরিকদের ইউক্রেন ত্যাগেরও নির্দেশনা দেওয়া হয়েছিলো।
তবে এতোদিন ইউক্রেনে হামলার বিষয়টি শুধু ধারণাই করা হচ্ছিলো।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তের পর হামলার ইস্যু নিয়ে উত্তেজনা আরও বেড়ে গেছে।

শুক্রবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে জো বাইডেন বলেন, তিনি নিশ্চিত যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সামনের যেকোনো দিন এ হামলা হতে পারে।

হামলার বিষয়টি মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেয়েছেন জানিয়ে বাইডেন বলেন, ইউক্রেনের রাজধানী কিয়েভকে হামলার নিশানা করবে রাশিয়া।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, রাশিয়া চাইলে এখনও কূটনীতিকে বেছে নিতে পারে।
আলোচনার টেবিলে ফিরে আসার সময় এখনও শেষ হয়ে যায়নি।’

Comments (0)
Add Comment