‘অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই’

প্রতিটি সিনেমায় নিজেকে ভিন্ন ভিন্নরূপে উপস্থাপন করছেন অভিনেত্রী ইয়ামি গৌতম।
চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বরাবরই ছাড় দিতে চান না তিনি।
সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমাগুলোতে তারই প্রমাণ রেখেছেন এই অভিনেত্রী।

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘এ থার্সডে’।
সিনেমাটিতে ইয়ামির চরিত্র ও অভিনয় দারুণ প্রশংসিত হচ্ছে দর্শক ও সিনেবোদ্ধাদের কাছে।
ভক্তদের এমন প্রশংসায় রীতিমতো উচ্ছ্বসিত ইয়ামি।

তিনি বলেন, ‘আমি শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করার চেষ্টা করছি।
এবারো সেই ধারাবাহিকতা রক্ষা করেছি। কারণ দর্শকরা আমার কাছে নতুন কিছু প্রত্যাশা করেন।
দর্শক-বোদ্ধার এমন প্রশংসায় মনে হচ্ছে সত্যি অভিনেত্রী হতে পেরেছি। সবার প্রত্যাশা পূরণ করতে পেরে খুবই ভালো লাগছে।
ভিন্ন কিছু করার এই চেষ্টা অব্যাহত থাকবে।
আমি অভিনয় দিয়েই অবস্থান ধরে রাখতে চাই।’

চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এখন অনেকেই একাধিক কাজ নিয়ে ব্যস্ত আছেন।
তবে সবাইকে প্রতিটি কাজে ভিন্নতা আনার পাশাপাশি সাবলীল অভিনয় দিয়ে আকর্ষণীয় করে তোলার চ্যালেঞ্জ নিতে হবে।
এই চ্যালেঞ্জগুলো ভালো অভিনেতা হতে সাহায্য করে।
একে অন্যের সঙ্গে কাজের প্রতিযোগিতা থাকলে নিজের কাজটিও সুন্দর হয় এবং দর্শকরা অন্যদের থেকে আপনাকে আলাদাভাবে গ্রহণ করেন।’

Comments (0)
Add Comment