ইউক্রেনের রাষ্ট্রীয় এয়ার ট্রাফিক সার্ভিস দেশটির আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জেরে এমন সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন।
কিয়েভের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর তিনটার দিকে সিভিল এভিয়েশনের জন্য বিমান চলাচলের নিরাপত্তার উচ্চ ঝুঁকির কারণে সব ফ্লাইট স্থগিত কনা হয়েছে। খবর বিবিসির।
আইরিশ পরিবহন সংস্থা রায়ান এয়ার জানিয়েছে, কমপক্ষে পরবর্তী ১৪ দিনের জন্য ইউক্রেনের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে তারা।
এর আগে ইউক্রেনের ডোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ঠিক যে সময় জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পুতিনকে থামানোর জন্য বৈঠক শুরু হয়েছে, আজ বৃহস্পতিবার একই সময়ে ইউক্রেনের অভিযানের ঘোষণা দেন পুতিন।