রাশিয়ার আক্রমণের মুখে ইউক্রেনকে একা ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার সকালে এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, তারা একাই লড়ছেন আর শক্তিশালী দেশগুলো দূর থেকে শুধু দেখছে।
জেলেনস্কি বলেন, আজ সকালেও আমরা একা দেশরক্ষায় লড়ছি।
গতকালের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলো দূর থেকে শুধু দেখছে।
তিনি বলেন, রাশিয়া কি গতকালের নিষেধাজ্ঞায় শান্ত হয়েছে? আমরা দেখতেই পাচ্ছি, এটি যথেষ্ট নয়।
বক্তব্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, শুক্রবার সকালেও একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
তিনি জানান, দ্বিতীয় দিনে ভোর ৪টা থেকেই হামলা শুরু করেছে রুশ বাহিনী।