ইউক্রেনকে ৬.৪ বিলিয়ন ডলার দিতে চায় হোয়াইট হাউস

গত বৃহস্পতিবার সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা।
দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা।
এতে ইউক্রেনের ১৩৭ সেনা নিহত হয়েছেন।

রাজধানীর কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী।

ইউক্রেনের চলমান সংকট মোকাবিলায় দেশটিকে ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস।

এর মাঝে নিরাপত্তা ও মানবিক সহায়তায় খরচ করা হবে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার।
বাকি সাড়ে তিন বিলিয়ন ডলার প্রতিরক্ষা বিভাগের জন্য খরচ করা হবে।
প্রস্তাবটি অনুমোদনের জন্য কংগ্রেসে পাঠানো হয়েছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

Comments (0)
Add Comment