মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

দেশ ছাড়তে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, এখানে লড়াই চলছে।
আমার দরকার অস্ত্র-গোলাবারুদ, (দেশ ছাড়ার) বাহন নয়।

এর আগে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে- জেলেনস্কি কিয়েভ ছেড়ে চলে গেছেন।
কিন্তু এমন খবরকে ভুল প্রমাণ করতে জেলেনস্কি তার প্রধান সহযোগীদের নিয়ে রাজধানী থেকে একটি ভিডিও প্রকাশ করেন।
সেখানে তিনি বলেন, আমরা সবাই এখানেই রয়েছি।
আর এভাবেই চলবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা।
দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা।
এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়।

Comments (0)
Add Comment