পালাননি ভলোদিমির জেলেনস্কি, জানালেন নিজের অবস্থান

রাজধানী কিয়েভ ছেড়ে লাভভ শহরে চলে যাননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি নিজেই বলেন, তিনি কোথাও যাননি, কিয়েভেই আছেন।

স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

একইদিন রাশিয়ার আইনসভা স্টেট দুমার স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন দাবি করেন, গতকাল রাজধানী ছেড়ে চলে গেছেন জেলেনস্কি। তিনি এখন কিয়েভে নেই। তিনি লাভভে পালিয়েছেন।
সেখানে সহযোগীদের নিয়ে বসবাসের ব্যবস্থা করেছেন তিনি।

জেলেনস্কি সামাজিক মাধ্যমে যেসব ভিডিও পোস্ট দিচ্ছেন, তা আগেই রেকর্ড করা হয়েছিল।
ইউক্রেনের পার্লামেন্ট রাডারের এক কর্মকর্তা তাকে এই তথ্য দিয়েছেন বলে দাবি করেন দুমা স্পিকার।

Comments (0)
Add Comment