‘পরীমনিকে ভিকটিম বানিয়েছে আইনশৃংখলা বাহিনী’

পরীমনিকে ভিকটিম বানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হয়েছে মিডিয়া ট্রায়াল–এমনটাই বলছেন আদালত।
রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালত বলেন, একজন নারীকে পেয়ে তাকে ভিকটিম বানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ছাড়া মাদকসহ আটক করে পরীমনির মিডিয়া ট্রায়াল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমনির আবেদনের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেন।
আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান।
এর আগে ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি।

Comments (0)
Add Comment