ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার তেল আমদানি বন্ধের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
মঙ্গলবার বিবিসির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রুডো বলেন, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ান অলিগার্চরা তেল রফতানি করে রাজস্ব আয় করছে।
সমন্বিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার ব্যাংকগুলোকে টার্গেট করলেও রাশিয়ার রফতানিক করা তেলে ও গ্যাস এখনও কিনছে।
তবে কানাডা ইউরোপের মতো রাশিয়ার তেলের ওপর খুব বেশি নির্ভরশীল নয়।
ট্রুডো একটি সংবাদ সম্মেলনে বলেছেন, যদিও কানাডা সম্প্রতি বছরগুলোতে রাশিয়া থেকে খুব কম পরিমাণে তেল আমদানি করেছে, তবে এ পদক্ষেপের মাধ্যমে তাদের একটি শক্তিশালী বার্তা পাঠানো হয়েছে।
কানাডার তথ্য মতে, ২০২১ সালে দেশটি মাত্র ২৮৯ মিলিয়ন কানাডিয়ান ডলারের (১৭০ মিলিয়ন পাউন্ড) জ্বালানি পণ্য আমদানি করেছে।