ঢাকায় এলেন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাস

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি. হাস ঢাকায় এসেছেন।
আজ মঙ্গলবার তিনি ঢাকায় এসেছেন বলে যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানায়।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র উপস্থাপন করার মাধ্যমে তিনি তার দায়িত্ব পালন শুরু করবেন।
শিগগিরই তার পরিচয়পত্র উপস্থাপন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

 

পিটার ডি. হাস যুক্তরাষ্ট্রের একজন পেশাদার কূটনীতিক।
প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের ৯ জুলাই বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাকে মনোনয়ন দেন।
গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানিতে তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ থাকলে পুরো অঞ্চল লাভবান হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে ২০২৩ সালের জাতীয় নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকাণ্ডকে তিনি এগিয়ে নিতে চান। এ ছাড়া তিনি মানবাধিকার সুরক্ষা দিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবেন।
যুক্তরাষ্ট্র সিনেট গত ডিসেম্বর বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি. হাসের মনোনয়ন চূড়ান্ত করে।
তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।

Comments (0)
Add Comment