ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহত, আহত দেড় হাজারের বেশি: রাশিয়া

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন।
এ যুদ্ধে গুরুতর আহত হয়েছেন অন্তত এক হাজার ৫৯৭ সেনা।
স্থানীয় সময় বুধবার রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এসব তথ্য তুলে ধরেন।
ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম যুদ্ধে হতাহতের তথ্য জানালো রাশিয়া।

এসময় মেজর জেনারেল ইগর কোনাশেনকভ ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনীর ‘বহু সেনা’ হতাহতের তথ্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেন।
একইসঙ্গে নিহত ও আহত রুশ সেনাদের পরিবারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

 

 

Comments (0)
Add Comment