‘প্রতিবেশিদের ছাড়া ভারতের উন্নতি হবে না’

প্রতিবেশিদের উন্নতি না হলে ভারতের উন্নতি হবে না বলে মনে করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
তিনি গতকাল বুধবার নয়াদিল্লির সেন্ট স্টিফেন্সে ‘ইয়াং লিডার্স নেইবারহুড ফার্স্ট ফেলোশিপ প্রোগ্রাম’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।
ওই ফেলোশিপ প্রোগ্রামে বাংলাদেশসহ ভারতের প্রতিবেশি দেশগুলোর কয়েকজন তরুণ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে, ভারত আজ এখানে প্রতিনিধিত্ব করা দেশগুলো যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এবং আমাদের প্রতিবেশি অন্যান্য দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

তিনি বলেন, এই দেশগুলোই আমাদের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারগুলোর মধ্যে প্রথম এবং সবার আগে আসে।
এ ক্ষেত্রে কূটনৈতিক সম্পদের সবচেয়ে বড় অংশ—সময়, কর্মসূচি ও অর্থ কাজে লাগানো হচ্ছে।
বিশদ পরিসরে এই দেশগুলোর সঙ্গে আমরা সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করি।

Comments (0)
Add Comment