চীনের অনুরোধে ইউক্রেন হামলা পিছিয়ে দেয় রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে আগে থেকেই জানতেন চীনের শীর্ষ কর্মকর্তারা,পশ্চিমা গোয়েন্দা রিপোর্টে এমনটাই আভাস পাওয়া যায় বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদেনে উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানালো এ তথ্য।

পশ্চিমা গোয়েন্দাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শীর্ষ কর্মকর্তারা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে, বেইজিং উইন্টার অলিম্পিকস শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ করেছিলেন, ইউক্রেনে হামলা না চালাতে।
এর অর্থ দ্বারাই চীন সরকার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়টি সম্পর্কে আগে থেকেই অবহিত ছিল।

বেইজিং উইন্টার অলিম্পিকস উদ্বোধনের আগে গত ৪ ফেব্রুয়ারি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়।
সে সময় বেইজিং ও মস্কো পাঁচ হাজার শব্দের এক বিবৃতিতে দেশ দুটির অংশীদারিত্বের ‘কোনো সীমারেখা নেই’ বলে উল্লেখ করে।
একই সঙ্গে ন্যাটোর সম্প্রসারণের নিন্দা জানিয়ে সত্যিকারের ‘গণতন্ত্রের’ ওপর ভিত্তি করে নতুন বিশ্ব ব্যবস্থায় জোর দেওয়া হয়েছিল।

Comments (0)
Add Comment