নাগরিকদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির

টানা ১১ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। লড়াই থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের নাগরিকদের উদ্দেশ্যে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তারা রাশিয়ার এই আগ্রাসনের আঘাত সহ্য করছেন।
তিনি দেশের নাগরিকদের এই কঠিন লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতে রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক আবেগপূর্ণ ভাষণে জেলেনস্কি বলেন, শত্রুদের বিরুদ্ধে তাদের লড়াই করতে হচ্ছে। \
তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে এবং আমাদের শহরগুলো থেকে শত্রুদের তাড়াতে হবে।

রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র লড়াই চলছে।
সেখানে ঐতিহাসিক হস্তোমেল বিমানঘাঁটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। এছাড়া কিয়েভের উপকণ্ঠে অবস্থিত ছোট শহর ইরপিনে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে মস্কো।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সহযোগিতা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার সতর্কতা দিয়ে বলেছেন, আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে রাশিয়ার ওপর।

Comments (0)
Add Comment