রাশিয়া থেকে এবার ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলো কোমল পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে একের পর এক ব্যবসায়িক নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে রাশিয়া।
ইউক্রেনে হামলা চালানোর দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি রাশিয়ার সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে।
রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার কোকাকোলার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন, আমরা তাদের পাশে আছি।
অপরদিকে, ইউক্রেনে রুশ হামলার দিকে ইঙ্গিত করে পেপসি জানিয়েছে, রাশিয়ায় পেপসি কোলা, সেভেন আপ ও মিরিন্ডা আর বিক্রি করা হবে না।
তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি চালু থাকবে।