পূর্ব ঘটনার জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও বিজয়ের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ককটেল বিস্ফোরণও ঘটায় তারা।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রব হলের ঝুপড়িতে বিজয়ের এক কর্মীকে মারধরের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সোহরাওয়ার্দী হল ও শাহ আমানত হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অডিটোরিয়ামে অর্থনীতি বিভাগের র্যা গ-ডে উপলক্ষে আয়োজিত কনসার্টে সিএফসি গ্রুপের কর্মীরা প্রবেশ করতে চাইলে সেখানে বিজয় গ্রুপের কর্মীরা তাদের বাধা দেয়।
এ সময় দু’পক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি হয় ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার সন্ধ্যায় আবারও সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ।
উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।