সেই জার্মা‌ন নারীর গায়ে হলুদে মহা ধুমধাম

প্রেমের টানে সুদূর জার্মানি থেকে বরিশালে ছুটে আসেন আলিসা থেওডোরা পিত্তা।

জামার্নিতে বরিশালের ছেলে রাকিব হোসেন শুভর সঙ্গে পরিণয়ের পর বিয়ে হয় তার।

তবে হয়নি কোনো বিশেষ আয়োজন। এবার বাংলা রীতিতে গায়ে হলুদ হলো আলিসার।
ইতোমধ্যে শ্বশুরবাড়ির আথিতেয়তায় বেশ খু‌শি আলিসা। পরিণত হয়েছেন সবার মধ্যমণিতে।
তার প্রতি আদর-যত্নের কমতি রাখছেন না প্রতিবেশীরাও।

বুধবার সন্ধ্যায় ব‌রিশাল সদর উপ‌জেলার চরবা‌ড়িয়ার উলাল বাটনা এলাকার হাফিজ মেম্বা‌রের বা‌ড়িতে আলিসার গায়ে হলুদের আয়োজন করা হয়।
এ আ‌য়োজন ঘিরে বা‌ড়ির দুইপ্রা‌ন্তে প্রায় দুই কি‌লো‌মিটার সড়ক জু‌ড়ে বাহা‌রি রং‌য়ের আলোকসজ্জা করা হ‌য়ে‌ছে।
সেইসঙ্গে বসানো হয় তোরণও।
অন্যদিকে বাড়ির পা‌শের মা‌ঠে ছিল সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন।

এদিকে অনুষ্ঠানে আগতদের ধর্মীয় রী‌তি‌তে সালাম দিচ্ছিলেন আলিসা।
কয়েকটি বাংলা শব্দ বলতে পারেন তিনি। এর মধ্যে থেকে ‘ভালো’ ও ‘ধন্যবাদ’ ব্যবহার করছিলেন, যা শুনে সবাই মুগ্ধ হচ্ছেন।

Comments (0)
Add Comment