‘মারিউপোলের রাস্তা থেকে ১২০৭ লাশ উদ্ধার’

ইউক্রেনের মারিউপোল শহরের রাস্তা থেকে এক হাজার ২০৭ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন শহরের ডেপুটি মেয়র সেরহাই অলরভ।

বৃহস্পতিবার সেরহাই অলরভের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

যদিও মেয়র বলছেন, শহরের মৃত্যুর সঠিক সংখ্যা স্থানীয় প্রশাসনের কাছে নেই।
এটি কেবল একটি ধারণা। কেননা শুধুমাত্র রাস্তা থেকে আমরা ১ হাজার ২০৭ জনের মরদেহ সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, শহরের বাইরে কবরস্থানে পৌঁছানো সম্ভব না হওয়ায় ৪৭ জনকে গণকবরে দাফন করা হয়েছে।
তাদের সবার পরিচয় পাওয়া যায়নি।

Comments (0)
Add Comment