খারকিভে ৫০০ বেসামরিক লোক নিহত

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।
দুপক্ষের মধ্যে সংঘাত এখনও চলছে।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫শ বেসামরিক লোক নিহত হয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে গোলাবর্ষণ হচ্ছে। রুশ বাহিনী শহরটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে।
কিন্তু তাদের গোলাবারুদের ঘাটতি রয়েছে বলে সেটা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছে ইউক্রেন।

এদিকে নেমিশলিয়ানস্ক জেলার বেশ কয়েকটি বহুতল অ্যাপার্টমেন্টে রাশিয়ার গোলার আঘাতে দুজন নিহত হয়েছে।
জরুরি সেবা বিভাগের সর্বশেষ দৈনিক আপডেটে এ তথ্য জানানো হয়।

Comments (0)
Add Comment