ঢাকা-ওয়াশিংটনের মধ্যে অংশীদারি সংলাপে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে প্রাধান্য দেবে বাংলাদেশ।
এছাড়াও সংলাপে নিরাপত্তা, ইউক্রেন ইস্যু, সামরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সূত্র জানায়, আগামী ২০ মার্চ ঢাকায় দুই দেশের মধ্যে সংলাপ শুরু হচ্ছে।
সংলাপ সামনে রেখে বেশ কয়েকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এসব বৈঠকের মধ্য দিয়ে সংলাপে বাংলাদেশের প্রাধান্যের বিষয়গুলো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
ঢাকায় আয়োজিত এই সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।
আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।