কাগজ কেনার টাকা নেই, তাই শ্রীলঙ্কায় সব পরীক্ষা বাতিল

করোনা আবহে গত দু’বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলে গেছে স্কুল।
আর অনলাইন নয়, অফলাইনেই হচ্ছে পরীক্ষাও।
এই পরিস্থিতিতে এবার জানা গেল, শ্রীলঙ্কায় বাতিল করে দেওয়া হলো সব স্কুলের পরীক্ষা।
না, করোনা নিয়ে বাড়তি সতর্কতা নয়।
এর পেছনে রয়েছে কাগজের ঘাটতি!
শুনতে যতই অবিশ্বাস্য মনে হোক, ঘটনাটি নিখাদই বাস্তব।

গার্ডিয়ান, আল-জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, আগামীকাল সোমবার থেকেই শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশ জুড়ে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা।
একেবারে শেষ মুহূর্তে সরকারি নির্দেশ, বাতিল হচ্ছে সব পরীক্ষা।
আসলে ১৯৪৮ সালে মেলা স্বাধীনতার পর থেকে সাত দশকেরও বেশি সময়ে এই প্রথম এত ভয়ংকর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে কলম্বো।
পরিস্থিতি এমনই, কাগজ আমদানির পর্যাপ্ত ডলারই নেই রাজকোষে।
আর তাই বাধ্য় হয়েই এমন সিদ্ধান্ত প্রশাসনের।

Comments (0)
Add Comment