বাংলাদেশকে অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকা-ওয়াশিংটন বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়।
এ সময় র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি জটিল বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
সম্প্রতি র্যাবের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের ক্ষোভ কমার ইঙ্গিত দিয়ে এ বিষয়ে আলোচনার সুযোগ আছে বলেও জানান তিনি।
রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে প্রতিনিধিদলকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এটিই ছিল দুই দেশের প্রশাসনের প্রথম বৈঠক।
সচিব পর্যায়ের এ বৈঠকে আলোচনায় সর্বাধিক গুরুত্ব পায় র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি।
প্রায় দেড় ঘণ্টার বৈঠকে উঠে আসে রোহিঙ্গা ইস্যুসহ অর্থনৈতিক সহযোগিতার নানা বিষয়।
মার্কিন আন্ডার সেক্রেটারি জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিষয়টি জটিল।
তবে সাম্প্রতিক সময়ের কর্মকাণ্ডে র্যাবের ওপর ক্ষোভ কিছুটা ঘুচেছে যুক্তরাষ্ট্রের।