মধ্যরাতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা থাকলেও তা হয়নি।
এটি খুবই ধীরে ঘণীভূত হচ্ছে। এখন তা মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড় ‘আসানি’-তে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেখ খবর পাওয়া পর্যন্ত গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে এর দূরত্ব ছিল ৯৩০ কিলোমিটার।

আবহাওয়বিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ১১৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল।
এটি উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে সোমবার মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

Comments (0)
Add Comment