ভারতে ৫ দিনে চারবার বাড়লো জ্বালানি তেলের দাম

ভারতে আবারও বাড়লো জ্বালানির দাম।
চলতি সপ্তাহে এই নিয়ে চতুর্থ বার পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে দেশটিতে।
এবার লিটার প্রতি ৮০ পয়সা বাড়ানো হয়েছে পেট্রল ও ডিজেলের দাম।

গত ২২ মার্চ থেকে চার বারে মোট ৩ রুপি ৩৪ পয়সা দাম বেড়েছে জ্বালানি তেলের। শনিবার সকাল ৬টা থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে বলে জানায় দেশটির তেল, গ্যাস ও জ্বালানিবিষয়ক সংস্থা পেট্রল ডিলার্স অ্যাসোসিয়েশন।

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম হলো ৯৮ দশমিক ৬১ এবং ৮৯ দশমিক ৮৭ রুপি।
কলকাতায় পেট্রলের দাম ৮৩ পয়সা বেড়ে হলো ১০৮ দশমিক ০১ রুপি।

Comments (0)
Add Comment