‘দেশে কোনো অভাব নেই’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনির বিচার হওয়ার পর দেশে কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত দেশে অভাব ছিল।
আমি মনে করি বিচারের পর দেশে আল্লাহর নিয়ামত বর্ষণ করেছে। দেশে অভাব নাই।
বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। দেশ উন্নত হয়েছে। আমরা কোমর সোজা করে দাঁড়িয়ে আছি।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার দুপুরে নওগাঁর মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিট চত্বরে বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ জেলা ইউনিট এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদি হাসান।

Comments (0)
Add Comment