বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন।
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া শুভেচ্ছাবার্তায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইটে গতকাল শনিবার (২৬ মার্চ) বার্তাটি প্রকাশ করা হয়।

শুভেচ্ছাবার্তায় ব্লিঙ্কেন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে ৫২তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের দুই দেশকে এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেতে হয়েছিল এবং দুই দেশই আমাদের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক আদর্শ সমুন্নত রেখে চলার চেষ্টা করি।
পাঁচ দশক ধরে আমাদের পারস্পরিক সহযোগিতা বর্তমান ও আগামীর জন্য একটি নিরাপদ সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করছে।’

 

Comments (0)
Add Comment