অ্যাসেম্বলি চলাকালে হলিক্রস কলেজের শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর হলিক্রস কলেজে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিক্ষার্থীর নাম শেরন সুসান্না মল্লিক। তিনি প্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

তেজগাঁও থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, ওই শিক্ষার্থী আগে থেকেই অসুস্থ ছিল। বিষয়টি তার পরিবারও জানত।
ফলে সবসময় তার মা-বাবা তার সাথেই থাকতেন।
আজ সকালেও তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
অ্যাসেম্বলিতে দাঁড়ানোর পর তাদের সামনেই শেরন সুসান্না মল্লিক অসুস্থ হয়ে পড়ে যায়।

পরে সবাই মিলে তাকে পাশ্ববর্তী সেন্ট জন ভিয়ানি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়।
মারা যাওয়ার পর মরদেহটি বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা।

 

 

Comments (0)
Add Comment