‘ওষুধ খেলেই বমি হচ্ছে’

পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন চিত্রনায়িকা পরীমনি।
বৃহস্পতিবার বিকালে বাসায় ফিরেন তিনি।

এ তথ্য নিশ্চিত করে পরীমনি বলেন—‘হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল বিকালে বাসায় ফিরেছি।
শরীর এখনো পুরোপুরি সুস্থ না, বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছি।’

পরীমনির শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল। তা ছাড়া ভিটামিন ডি ও কম ছিল। স্বাভাবিকভাবে এখনো শারীরিকভাবে দুর্বল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
ডাক্তারের বরাত দিয়ে তিনি বলেন—‘ঠিকঠাকমতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার। কিন্তু সমস্যা হলো, ওষুধ খেলেই বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল।’

অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। প্রায়ই বমি হওয়ার কারণে বেশ কিছুদিন থেকে শরীরটা দুর্বল ছিল পরীমনির।
গত ২৭ মার্চ সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যান তিনি।
সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে আনাগত সন্তানের কোনো ক্ষতি হয়নি।

 

Comments (0)
Add Comment