ঢাকা-টরেন্টো সরাসরি ফ্লাইট পরিচালনা করবে না বাংলাদেশ বিমান

বহুল আলোচিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

ঢাকা-টরেন্টো রুটের ফ্লাইটটি সরাসরি ফ্লাইট হিসেবে পরিচালিত হবে না।
এই রুটটি বাণিজ্যিকভাবে সফল হবে না বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

জাতীয় পতাকাবাহী বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ প্রতীক্ষিত ফ্লাইটটি অতিরিক্ত যাত্রী এবং পুনরায় জ্বালানি নিতে ইউরোপ বা এশিয়ার যে কোনো দেশে বিরতি নিয়ে পরিচালিত হবে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিরতি নেওয়ার কারণে আমরা ফ্লাইটে জ্বালানি নিতে পারব এবং সেখানে থেকে অতিরিক্ত যাত্রীও পাব।
যা রুটটিকে বাণিজ্যিকভাবে সফল করবে।’

বিমানের সিইও আরও বলেন, রিফুয়েলিংয়ের সুযোগের কারণে টরেন্টো ফ্লাইটের অপারেটিং খরচ কমবে এবং লোড ফ্যাক্টর বিবেচনায় বিমান এই রুটে আরও বেশি যাত্রী বহনে সক্ষম হবে।

‘এর ফলে বিমান টরেন্টো রুটে ভাড়া কমাতে পারবে এবং এই রুটে ফ্লাইট পরিচালনাকারী অন্যান্য বিদেশি উড়োজাহাজ সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে,’ যোগ করেন তিনি।
দ্য ডেইলি স্টার

Comments (0)
Add Comment