৩ হাজার মানুষ সরানো হয়েছে মারিওপোল থেকে

শুক্রবার মারিওপোল থেকে ৩ হাজারের বেশি বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার সকালে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।
শনিবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জেলেনস্কি বলেন, মানবিক করিডোর- ডোনেস্ক, লুহানস্ক ও জাপোরিঝিয়া দিয়ে এসব বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া অবরুদ্ধ মারিওপোল থেকে বাস্তুচ্যুত ৬ হাজার মানুষের মধ্যে প্রায় অর্ধেক পালিয়ে গেছে।

Comments (0)
Add Comment