‘টিপু হত্যায় জড়িতদের ছাড় নয়’

আওয়ামী লীগ নেতা টিপু হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ হত্যাকাণ্ডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সহযোগিতা থাকতেও পারে।
তবে তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

শনিবার  সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এদিকে রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ডসহ আরও চারজনকে গ্রেফতারের কথা জানিয়েছে র‍্যাব।

দুপুর ১২টার দিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে জানান, বহুল আলোচিত এবং চাঞ্চল্যকর টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ চারজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।

Comments (0)
Add Comment