করোনা মহামারি কাটিয়ে প্রায় দুই বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল মালয়েশিয়া।
শুক্রবার (১ এপ্রিল) মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ জন পর্যটককে স্বাগত জানানো হয়।
এ সময় তাদের স্বাগত জানান দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি।
শুক্রবার আবুধাবি থেকে ইত্তেহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ১০টায় বিমানবন্দরে অবতরণ করলে জলকামানের মাধ্যমে স্যালুট দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।
এ সময় তাদের উপহার দিয়ে স্বাগত জানান পর্যটন, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি।
এ সময় মন্ত্রী বলেন, ‘করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার করার পর আমরা এই মুহূর্তটির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম।
এটি আমাদের ঈদ উৎসবের মতো।